• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

উল্লাপাড়ায় প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হলেন সেলিনা মির্জা মুক্তি

Lovelu / ২৪৩ Time View
Update : বুধবার, ২২ মে, ২০২৪

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে রেকর্ড ভঙ্গ ভোটে প্রথম নারী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন সেলিনা মির্জা মুক্তি। তিনি তার (মোটর সাইকেল) প্রতীক নিয়ে নির্বাচন করে পেয়েছেন ৮৯০১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নবী নেওয়াজ খান বিনু (হেলিকক্টার মার্কা) নিয়ে নির্বাচন করে পেয়েছেন (চার ভাগের এক ভাগ) মাত্র ২২০২৩ ভোট।৬৬৯৯৫ ভোট বেশি পেয়ে ভোটের মাঠে রেকর্ড গড়েছেন।

গতকাল মঙ্গলবার (২১ মে) ভোট গননা শেষে রাতে এই ফলাফল ঘোষণা করেন,উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার সানজিদা খাতুন। নব নির্বাচিত চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি প্রয়াত এমপি,পলাশ ডাঙ্গা যুব শিবিরের অধিনায়ক আব্দুল লতিফ মির্জার সুযোগ্য কন্যা,আপোষহীন নারী নেত্রী, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন।

উল্লেখ্য,এবারে উল্লাপাড়ায় মোট ভোটার ছিল ৪ লাখ ৫০ হাজার এবং মোট ভোট কেন্দ্র ছিল ১৪৪ টি।দু’একটি কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ,সুষ্ঠ,নিরপেক্ষ ও শান্তিপুর্ণ পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category