• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

ঈদ-বৈশাখে বাজানো যাবে না সাউন্ড বক্স : ইউএনও’র গণবিজ্ঞপ্তি

Lovelu / ২৪৩ Time View
Update : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক  :

মতলব উত্তরে পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে আতশবাজি ফোটানো ও বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন উপজেলা নিবার্হী অফিসার একি মিত্র চাকমা। পাশাপাশি উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম বাজানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে। 

 

 মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে জারি করা ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর এবং পহেলা বৈশাখ উপলক্ষ্যে সাউন্ডবক্স/ডেক্সসেট বাজানো এবং পটকা/আতশবাজি ফোটানো ও ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মতলব উত্তর উপজেলা নিবার্হী অফিসার একি মিত্র চাকমা বলেন, এর আগের ঈদগুলোতেও চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে এবার ঈদ ও পহেলা বৈশাখ কাছাকাছি সময়ের ব্যবধানে হওয়ায় পহেলা বৈশাখেও এসব কার্যকলাপ থেকে সবাইকে বিরত থাকতে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category