• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের সাথে এম ইসফাক আহসানের সাক্ষাত

Lovelu / ৪৯৮ Time View
Update : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

২১শে আগস্ট বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এইচ. ই. বান্ড স্পেইনার, সুইডেনের রাষ্ট্রদূত এইচ. ই এলেক্স ব্রাগ বন লিনডি এবং জাপানের রাষ্ট্রদূত এইচ. ই ইউমা কিমিমরি সস্ত্রীক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. শাম্মী আহমেদ এর বাসভবনে নৈশভোজ ও আলোচনায় অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য এম ইসফাক আহসান সিআইপি।

আলোচনার মূল বিষয়বস্তু ছিল- সামজিক সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপর ২১ আগস্টে বর্বরোচিত গ্রেনেড হামলার উপর আলোচনা হয়। ২১শে আগস্টের গ্রেনেড হামলা বাংলাদেশে ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলা, যে হামলায় ২৪ জন নিহত হয় এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ প্রায় ৩০০ লোক আহত হয়।

আরও আলোচনা হয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যা, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category