মোঃ সালাউদ্দিনঃ
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার জোগ্যাছোলার স্কুল পাড়ায় চাদাবাজি করতে এসে গণপিটুনির শিকারে ইউপিডিএফ কর্মী নিহতের ঘটনায় সংগঠনের ডাকে আজ জেলার ৫ উপজেলায় আধা বেলা সড়ক অবরোধ চলছে।
খাগড়াছড়ি জেলা সদর থেকে ঢাকা, চট্টগ্রাম, ফেনীর সড়কে ভিবিন্ন স্থানে পিকেটিং, অগ্নি সংযোগ,গাড়ী ভাংচুর, প্রতিবাদ মিছিল করে ইউ পি ডি এফ ।
খাগড়াছড়ি জেলা সদর থেকে ঢাকা, চট্টগ্রাম, ফেনীর সড়কে ভিবিন্ন অঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে আসা যাওয়ার যাত্রী ও মাল বাহি গাড়ি সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় গাড়ী পারাপার চললেও মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়ক, জালিয়াপাড়া- রামগড় সড়ক, গুইমারা- মাটিরাঙ্গা সড়কের বেশ কয়েক জায়গায় কয়েকটি সিএনজি মোটরসাইকেল ভাংচুর ও মোবাইল ছিন্তাই এর ঘটনা ঘটেছে।
বুধবার সকাল ৬ থেকে দুপুর ১২ টা পর্যন্ত ইউপিডিএফের ঘোষিত অবরোধ চলাকালে সকাল ৬টার দিকে মানিকছড়ি কলেজ ও কলেজিয়েট স্কুল সংলগ্ন মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা সহ একই সময়ে গুইমারা উপজেলার বাল্যাছড়ি এলাকায় প্রতিবাদ মিছিল করে পিকেটাররা।
খবর পেয়ে থানা পুলিশ ছুটে গিয়ে টায়ারের আগুন নিভিয়ে ফেলে এবং গাছের গুঁড়ি সরিয়ে সড়ক যান চলাচল স্বাভাবিক করে ঢাকা- চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গাড়ি আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় পারাপার স্বাভাবিক রয়েছে।
এদিকে মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কে ইউ পি ডি এফের ডাকা আধাবেলা সড়ক অবরোধের সমর্থনে পিসিপি ও গনতান্ত্রিক যুব ফোরামের নেতাকর্মীরা লক্ষ্মীছড়িগামী ৬টি সিএনজি ও ১টি মোটরসাইকেল ভাঙচুর করে সিএনজি চালক ও যাত্রীদের নিকট থেকে ১৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় পিকেটাররা।
এসময় পিসিপি ও গনতান্ত্রিক যুব ফোরামের নেতাকর্মীরা গাড়িগুলো জ্বালিয়ে দেওয়ার চেষ্টা চালায় তারা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, ইউপিডিএফের ডাকা আধা বেলা সড়ক অবরোধে চট্টগ্রাম-ঢাকা-ফেনী- খাগড়াছড়ি সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করেছে। এছাড়া অভ্যন্তরীণ সড়কেও যেন কেউ অপ্রীতিকর ঘটনা নাঘটে সেদিকে নজরদারী রয়েছে।