• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

মতলব উত্তরে বিক্ষোভ মিছিল ও শান্তিপূর্ণ সমাবেশ

আ.লীগকে শেষ করতে শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করছে বিএনপি-জামাতঃ শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি

Lovelu / ২৩৯ Time View
Update : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

মাহবুব আলম লাভলু :

আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশকে বিএনপি অশান্ত করার পাঁয়তারা করছে। তারা যুদ্ধাপরাধী জামায়াতকে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের এহেন ষড়যন্ত্রের সমুচিত জবাব রাজপথে মোকাবিলা করবে আওয়ামী লীগ। আ.লীগকে শেষ করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ তার পরিবারকে হত্যা করেছে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বার হতয়ার চেষ্টা করছে স্বাধীনতা বিরুদ্ধী জামাত বিএনপি।

১১ ফ্রেব্রুয়ারী শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সুজাতপুর বাজারে এ বিক্ষোভ মিছিল ও শান্তিপূর্ণ সমাবেশ প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন বিএনপি-জামায়াত ষড়যন্ত্র ও চক্রান্তে বিশ্বাসী, অন্যদিকে দেশরত্ন শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়ন, সমৃদ্ধির রাজনীতিতে বিশ্বাস করে। তারা রাজনৈতি ছেড়ে সরকার হটানোর পরিকল্পনা করছে। আমাদের সাবধনে থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন আওয়মীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. নূরুল আমিন রুহুল এমপি , জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুধ টিপু, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম প্রধানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রমিজ প্রধানের পরিচালনায় আরো বক্তব্য দেন- উপজেলা আওয়মীলীগের সহ সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী,শহীদ উল্লাহ মাস্টার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূরমোহাম্মদ, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার রেজাউল করিম, সাবেক ছাত্রনেতা মিরাজ খালিদ, ছেংগারচর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, জেলা মহিলা আওয়মীলীগের যুগ্ন আহবায়ক সালেহা বেগম, জেলা পরিষদের মহিলা সদস্য তাছলিমা আক্তার আখি, মতলব উত্তর উপজেলা মৎস্যজীবী লীগ নেতা ওয়াজ কুরুনী, ছাত্রলীগের যুগ্ন আহবায়ক নূরনবী খান প্রমুখ।

বিষেশ অতিথির বক্তব্যে আওয়মীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেন. বাংলাদেশকে যখন স্বপ্নের মাইলফলক স্পর্শ করার কাছে যাচ্ছে ঠিক তখনই বিএনপি-জামায়াত সরকারের উন্নয়ন ও সম্ভাবনাকে নসাৎ করতে সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। কারণ তারা বাংলাদেশের স্বাধীনতা, উন্নয়ন ও সম্ভাবনাকে মেনে নিতে পারে না। তারা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে না, জনগণের ভাগ্যোন্নয়নে তারা রাজনীতি করে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category