• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

মতলবে আলেম-ওলামাদের সাথে বিএনপির মতবিনিময় 

আলেম সমাজ দেশে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনঃ ড. জালাল উদ্দিন

Lovelu / ২৪৮ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ (মতলব  উত্তর-মতলব দক্ষিণ) আসনের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব ড. জালাল উদ্দিন বলেন, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের দফাগুলোই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা। আলেম সমাজ দেশের সৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

 

শনিবার (১৮ অক্টোবর-২০২৫) চাঁদপুর মতলব উত্তর  উপজেলার লুধুয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরোও বলেন, দেশের বর্তমান সঙ্কট নিরসনে ইসলামপ্রিয় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়াতে হবে।দেশে ন্যায় ও সত্যের প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে বিজয় করতে হবে।

 

মাওলানা শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায়  বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জি. বোরহান উদ্দিন, উপজেলা বিএনপির সহ সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।

এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বক্তারা

 

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category