• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

আমুয়াকান্দি হোসাইনিয়া জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে ওয়াজ মাহফিল

Lovelu / ৪০৮ Time View
Update : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের আমুয়াকান্দি হোসাইনিয়া জামে মসজিদ ও সমাজবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ নভেম্বর) বাদ আছর থেকে মধ্য রাত পর্যন্ত মাহফিল হয়েছে।

ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ করেন মাওলানা শাহ মোহাম্মদ বদিউজ্জামান বাহার। বিশেষ বক্তার ওয়াজ করেন হাফেজ মাওলানা ইসমাইল হোসেন সিরাজী। আরও ওয়াজ করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আল-আমিন, হাফেজ মাওলানা মোহাম্মদ খালেকু জামান সালেহী।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন।

বক্তব্যে তিনি বলেন, ইসলামই জীবন, ইসলামই আলো। সুতরাং আলোকিত জীবন গড়তে ইসলামের বিকল্প নেই। তাই আমরা সকলেই দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি ধর্মীয় আমল পালন করবেন। সকল কিছুর মালিক মহান আল্লাহ তায়ালা। সবাই আমার জন্য দোয়া করবেন। তিনি আমুয়াকান্দি হোছাইনীয়া জামে মসজিদের যেকোনো উন্নয়ন সহায়তা করার আশ্বাস ব্যক্ত করেন।

গজরা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লা প্রধান, গজরা ইউপির ৫নং ওয়ার্ড সদস্য মো. জাহিদ হোসেন। আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুম ইউসুফ মেম্বারের পুত্র সাংবাদিক ইসমাইল খান টিটু।

ওয়াজ মাহফিল শেষে মুনাজাত করে সকল মুসলমানদের জন্য এবং কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে উপস্থিত সকল মুসল্লীদের মাঝে তাবারক বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category