• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

শাহরাস্তিতে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে মতবিনিময় সভা

আমাদের অতি লোভ বন্ধ করতে হবেঃ জেলা প্রশাসক

Lovelu / ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

নিত্যপণ্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার  ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। ২৪ অক্টোবর সকালে শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, বাজার চলবে নীতি ও সততার উপর আপনার ইচ্ছায় নয়। আপনারা পাইকারি বিক্রেতার কাছ থেকে মাল ক্রয় করবেন। ডিমে ২০/২৫ পয়সার বেশি মুনাফা করতে দিবো না। কাঁচা বিক্রেতা যার জায়গায় বসবে যেখানে বসবে অতিরিক্ত দাম আদায় করতে পারবেনা। কালো বাজারি মওজুদকারি রয়েছে। একজন ক্রেতার অধিকার আছে রশিদ দেখার ব্যাবসায়ীরা মেমো দেখাতে বাধ্য। আমাদের অতি লোভ বন্ধ করতে হবে। আপনি পণ্যের দাম বাড়াতে পারবেন না। প্রতিদিনের মূল্য তালিকা দৃশ্যমান করতে হবে। আমি চাই আপনারা বাজার স্থিতিশীল রাখবেন আমি চাই না আপনাদের কাছে মোবাইল কোর্ট যাক। রশিদ দেখাতে হবে ন্যায মূল্যে পণ্য বিক্রয় করতে হবে। দেশ আগের মতো চলতে পারে না। আমারা বদলে যাওয়ার বাংলাদেশ দেখতে চাই, চলেন আমরা শপথ নেই। বদলে যাওয়া বাংলাদেশ গড়তে হলে আপনাকে আমাকে বদলে যেতে হবে। আমি আপনি বদলে গেলে বদলে যাওয়া বাংলাদেশ হবে।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশার, উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার, মৎস্য কর্মকর্তা তৌসিফ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাকসুদ আলম, ব্যাবসায়ী নেতা আক্তার হোসেন পাটোয়ারীর, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল। সভায় শাহরাস্তি উপজেলার বিভিন্ন বাজারের ব্যাবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category