• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আমরা সবাই অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ……অ্যাড.নুরুল আমিন রুহুল এমপি

Lovelu / ৩৯১ Time View
Update : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবন জীবনের জন্য। এই শীতে দুঃস্থ মানুষগুলো খুবই কষ্ট করছে। আমরা সবাই অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সমাজের বিত্তবান যারা তারা যদি সকলেই এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে সমাজের এসব মানুষের দুঃখ কিছুটা হলেও লাঘব হয়। সমাজের অসহায় মানুষের কথা চিন্তা করে আমি সরকারের পাশাপাশি নিজ তহবিল থেকে কম্বল বিতরণ করছি। একটি মানুষও যেন এই শীতে কষ্ট না পায় সে জন্য এই কম্বল বিতরণ করা হচ্ছে।

রোববার নিজ বাড়ি নাউরীতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন কালে এসব কথা বলেন।

তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের সকল মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছেন।সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান গুলোর পাশাপাশি সমাজের বিত্তবানরা গরিব-অসহায় শীতার্ত মানুষগুলো পাশে দাঁড়ালে কোনো মানুষকেই শীতে কাঁপতে হবে না। সমাজের অবহেলিত এবং বঞ্চিত মানুষগুলোর সাহায্যর্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমি মনে করি সরকারের পাশাপাশি আমাদের সামর্থ্যবান মানুষ যারা আছেন, যারা জনপ্রতিনিধি তাদের উচিত তাদের যা আছে তা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।

এ সময় বক্তব্য দেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহেদুজ্জামান সরকার ওয়াদুদ, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক আরাফাত আল-আমিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুর নবী খান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category