সিরাজগঞ্জ প্রতিনিধি :
১৭ মে ছিল গণতন্ত্রের মানস কন্যা, দেশরত্ন, প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়। এতে সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শওকত আকবর।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জয় বলেন , বঙ্গবন্ধু হত্যার পর, বিধ্বস্ত বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তনে আমাদের আরো একটি বিজয় অর্জিত হয়েছে। জিয়াউর রহমানের রক্তচক্ষু ও সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ১৯৮১ সালে ১৭ মে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হওয়ার পর থেকে দলকে করেছেন সুসংগঠিত। সফল রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্বের মাঝে, বাংলাদেশকে উচ্চ মাত্রায় নিয়ে গেছেন। তাঁর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং আগামীতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে, পুনরায় আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে নেতাকর্মীদের একনিষ্ঠ ভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
১৭ মে (বুধবার) বেলা ১১ টায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যােগে বর্ণাঢ্য মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে
দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাস উদ্দিন মাস্টার। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. কে এম হোসেন আলী হাসান। স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রেক্ষাপট তুলে ধরে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী নিজামী উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, উপজেলা কৃষক লীগের সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা হক, নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম সরকার, সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার।
এ সময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।