• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Headline
রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল ও মোটর সাইকেল শোডাউন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর

ছেংগারচর পৌর আওয়ামী লীগের ১৫ আগস্ট পালনকল্পে প্রস্তুতি সভা

আগস্ট মাস বাঙালি জাতির কাছে এক বেদনা-বিধুর মাস….অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

Lovelu / ৩২৬ Time View
Update : শনিবার, ৬ আগস্ট, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পৌর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

এ সময় তিনি বলেন, আগস্ট মাস বাঙালি জাতির কাছে এক বেদনা-বিধুর মাস। এ মাসে জাতির পিতাকে হারিয়েছি, হারিয়েছি এদেশের স্বাধীনতাকামী মানুষের স্বপ্নদ্রষ্টাকে। এ মাসে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবকেও হারিয়েছি। একই সঙ্গে আরও হারিয়েছি বঙ্গবন্ধুর তিন পুত্র, দুই পুত্রবধূ এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ স্বজনদেরও।

তিনি আরও বলেন, আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামাল ও বঙ্গমাতা ফজিলাতুননেছার জন্মমাসও বটে। এছাড়াও ৫ আগস্ট, ১৭ আগস্ট, ২১ আগস্ট গ্রেনেড হামলা- সবই একই সূত্রে গাঁথা। তাই আগস্টের শোককে শক্তিতে রূপান্তর করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।

ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রতন ফরাজীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য লায়ন আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লা দর্জি, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, মেয়র প্রার্থী শাহআলম সিদ্দিকী, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান সরকার, সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন ঢালী, পৌর যুবলীগ নেতা হারিছ খান, ওমর খান, নাজমুল খান, সাংবাদিক কামরুজ্জামান হারুন, উপজেলা যুবলীগ নেতা জসিম উদ্দিন, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ইউসুফ লস্কর, পৌর ছাত্রলীগ নেতা মো. রাজিব মিয়া প্রমুখ।

সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয়। ওইদিনের কার্যক্রম নিয়ে উপস্থিত সকলে উন্মুক্ত মতামত ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category