• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Headline
ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

সরকারের উন্নয়নের তথ্যযুক্ত প্রচারপত্র বিতরণ

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তথ্য সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে : বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

Lovelu / ৩৫৩ Time View
Update : শুক্রবার, ২৬ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে।

২৬ মে শুক্রবার বিকালে উপজেলার নন্দলালপুর বাজারে সরকারের উন্নয়নের তথ্যযুক্ত প্রচারপত্র বিতরণ শেষে পথসভায় এসব কথা বলেন তিনি। লিফলেট বিতরণী অনুষ্ঠানে স্থানীয় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এমএ কুদ্দুস আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করছে, সেই তথ্য দেশের মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলে দেশের জনগণ জানবে প্রধামন্ত্রী শেখ হাসিনা কিকি উন্নয়ন করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। তাই জনগণকে সরকারের উন্নয়ন বিষয়ে অবগত করতে হবে। সেই লক্ষ্যে আমি চাঁদপুর-২ আসনের সকল হাট বাজার ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category