ওমর ফারুক সাইম॥
বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রান্তিক জনগনের কাছে পৌছে দিয়ে তৃনমূল আওয়ামী লীগকে সু-সংগঠিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে কচুয়ায় উপজেলায় ইউনিয়ন ভিত্তিক উঠান বৈঠক কর্মসূচি গ্রহন করা হয়েছে। এই উঠান বৈঠকের বিষয় হচ্ছে “দেশের উন্নয়ন-মানুষের ভাগ্য পরিবর্তন,শেখ হাসিনার অবদান”
শনিবার দিনব্যাপী স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নে সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের মাঠে এবং সাচার ইউনিয়নের বায়েক মোড়ে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেন, বাংলাদেশের রাষ্ট্র নায়ক শেখ হাসিনা প্রান্তিক জনগনের জন্য যুগান্তকারী উন্নয়ন করে তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। ফলে বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে সাধারন মানুষের জীবন যাত্রার মান বেড়েছে,মানুষ আগের চেয়েও অনেক ভালো ও নিরাপদ আছে। তিনি এ বিষয়গুলো সাধারন মানুষকে বুজাতে বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগের তৃনমূল নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে সফল ভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশ দ্রুত উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। যার ফলে আজকে বাংলাদেশ সারা বিশ্বের মর্যাদার আসনে।
ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম আখতার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,পৌর মেয়র নাজমুল আলম স্বপন,ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান হাতেম প্রমুখ।। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।