• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

মতলব উত্তরে বিএনপির উঠান বৈঠক 

আওয়ামী জুলুম ও ভোট ডাকাতির রাজনীতির কারণে মানুষ ভোট দিতে পারেনি : তানভীর হুদা

Lovelu / ৩২৮ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র,চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন,আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশ এখন সম্পূর্ণভাবে নির্বাচনমুখী হয়ে উঠেছে। বিগত ১৭ বছরের আওয়ামী জুলুম ও ভোট ডাকাতির রাজনীতির কারণে মানুষ ভোট দিতে পারেনি। এবার তারা পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। জনগণের তাদের প্রত্যাখ্যান করেছে। তাদের পালিয়ে যাওয়ায় প্রাথমিক বিজয়।

 

রবিবার (১২ অক্টোবর-২০২৫) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভিটিকান্দি মোল্লা বাড়িতে আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। জামায়াতে ইসলাম পিআর-পদ্ধতিরা নির্বাচনের দবিতে বিলম্বের পাঁয়তারা করছে। এদেশের মানুষ পিআর সিস্টেম বুঝেনা। তবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি এবার জনগণের প্রত্যক্ষ ভোটে ক্ষমতায় আসবে।

 

 তানভীর হুদা বলেন, ধানের শীষের প্রতীক কাকে দেওয়া হবে তা দল নির্ধারণ করবে, তবে জনগণ যাকে পছন্দ করবে, তাকেই মনোনয়ন দেওয়া হবে। বিএনপিতে প্রতিযোগিতা আছে, কিন্তু প্রতিহিংসা নেই।

 

তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফার সঙ্গে অতিরিক্ত আরও তিনটি বিষয় সম্পর্কে বলেছেন ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও ফারমার্স কার্ড। বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি নাগরিককে ধাপে ধাপে এসব সুবিধার আওতায় আনা হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়।

 

উপজেলা তাতী দলের সভাপতি আনোয়ার হোসেন মুন্সির সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. রুবেল প্রধানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, দূর্গাপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান মাহমুদা বেগম, দূর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মহসিন মুক্তার, ও যুবদল নেতা রোকন সরকার প্রমুখ।

 

এ সময় চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, দূর্গাপুর ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি মোস্তফা, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, উপজেলা তাতীদলের সহসাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, বিএনপি নেতা মনির হোসেন। তাতী দলের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারেক সরকার, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category