• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

আওয়ামীলীগ সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার – বস্ত্র ও পাটমন্ত্রী

Lovelu / ২০৩ Time View
Update : বুধবার, ৮ মার্চ, ২০২৩

মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, আওয়ামীলীগ সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার। আওয়ামী লীগের আমলে দেশের সার্বিক উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে ‌। ৮ মার্চ বুধবার বিকেলে গৌরপূর্ণিমা মহোৎসব উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের উদ্যোগে রূপগঞ্জের ভিংরাবো শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মনোজ কান্তি বড়াল। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়া, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারু চন্দ্র দাস ব্রহ্মচারী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শ্রীমতি শিলা রাণী পাল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গনেশ চন্দ্র পাল, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সাহা, রুপগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রমাকান্ত সরকার, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল শর্মা, রুপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমন হাসান খোকন, রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক দিগেন বিশ্বাস, মন্দিরের সাধারণ সম্পাদক শ্রিপাদ শুভআত্মা গোবিন্দ দাস প্রমুখ।

পরে প্রসাদ বিতরণ শেষে শোভাযাত্রা নিয়ে তারা রূপগঞ্জ- ইউসুফগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category