• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মতলব উত্তরে মাসিক আইনশৃঙ্খলা ও সাধারণ সভা 

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ইউএনও মাহমুদা কুলসুম মনি 

Lovelu / ৪২০ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

মতলব উত্তর  উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেছেন, মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  নদীপথে চাঁদপুর ও মুন্সিগঞ্জের মধ্যে সিমানা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এ জটিলতা নিরসনে মুন্সীগঞ্জের সাথে আমাদের মতলব উত্তরের সীমানা নির্ধারণের জন্য আমরা কাজ করে যাচ্ছি।

 

বুধবার (২৭ আগস্ট-২০২৫) উপজেলা পরিষদ হলরুমে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন।

 

 তিনি আরও বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আইনশৃঙ্খলা সম্পর্কিত তথ্য সময়মতো জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

 

উপজলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার, মতলব উত্তর থানা ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category