• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

২১শে আগষ্টের গ্রেনেড হামলার স্মরণে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ

Lovelu / ৩৮৯ Time View
Update : রবিবার, ২১ আগস্ট, ২০২২

মো: ফেরদৌস জোর্য়াদ্দার,ঝিনাইদহঃ

২০০৪ সালের ২১শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর বর্বরোচিত গ্রেনেড হামলার ঘটনার স্মরণে গ্রেনেড হামলা দিবস-২০২২ পালন উপলক্ষে ঝিনাইদহ জেলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে (২১ আগস্ট) জেলা আওয়ামীলীগের আয়োজনে পায়রা চত্তরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি’র সভাপতিত্বে এবং ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু’র পরিচালনায় এসময় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম অপু, এ্যাডঃ আজিজুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশিদ,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র প্রার্থী আব্দুল খালেক,তৈয়ব আলী জোয়ার্দ্দার, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাডঃ আক্কাচ আলী ও মাসুদ আহমেদ শন্জু, সাংগঠনিক সম্পাদক এম.আব্দুল হাকিম ও অশোক ধড়,পৌর আওয়ামীলীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস,জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মন্জুর পারভেজ তুষার, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও সরকারি কৌশুলি জি.পি অ্যাড. বিকাশ কুমার ঘোষ, জেলা মহিলা শ্রমিকলীগের আহবায়ক ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা নারী সমাজ কল্যান সমিতির সভাপতি দীপ্তি রহমান,জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান আনিচুর রহমান খোকা, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আহাদুর রহমান খোকন, জেলা আওয়ামীলীগের সদস্য নাজমুল হক বাকি। উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু। উপস্থিত ছিলেন জেলা ছাএলীগের সভাপতি সজীব, সাধারণ সম্পাদক আল ইমরান ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এরফানুল হক তারেক সহ আওয়ামী সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা ও কর্মীবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার দন্ড প্রাপ্ত আসামীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার অনুরোধ জানান। ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন পাশাপাশি ঝিনাইদহ পৌরবাসীকে পৌরসভা নির্বাচনে মেয়র পদে শেখ হাসিনা মনোনীত নৌকা প্রার্থী জনাব আব্দুল খালেক কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category