• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

হাজীগঞ্জে হামলা চালিয়ে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ

Lovelu / ৩৬২ Time View
Update : শনিবার, ২১ মে, ২০২২

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:

হাজীগঞ্জে হামলা চালিয়ে জোরপূর্বক বিভিন্ন ইউনিটের গাছ কর্তনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকদের বিরুদ্ধে। এ ঘটনা আহতদের পক্ষ থেকে হাজীগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি গত (১৮ মে) উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা গ্রামে ঘটেছে।

জানা যায়, তারাপাল্লা গ্রামের মিয়া বাড়ির ফারুক গংদের সাথে একই এলাকার রুস্তম গংদের সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। প্রতিপক্ষ রুস্তম গং বিভিন্ন সময় ফারুক গংদের সম্পত্তির উপরে থাাকায় বিভিন্ন প্রজাতির গাছ এবং সম্পত্তি দখলের চেষ্টা করে। ঘটনার দিন তারা সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে জোরপূর্বক গাছ কর্তন করে। গাছ কর্তনে বাঁধা দিতে গিয়ে রুস্তম গংদের অতর্কিত হামলার শিকার হন ফারুক গং। পরে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার দিন ফারুক মিয়া বাদী হয়ে বেশ কয়েকজনকে অভিযুক্ত করে হাজীগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের আলোকে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়েছেন।

এ বিষয়ে ফারুক মিয়া বলেন, বিরোধকৃত সম্পত্তি নিয়ে সমাধানের লক্ষে এলাকায় কয়েকবার শালিসি বৈঠক হয়। বৈঠকে রুস্তম গং সঠিক কাগজপত্র দেখাতে না পারায় সমাধান হয়নি।

থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, অভিযোগের আলোকে ঘটনাস্থলে গিয়েছি। সে সাথে হামলা এবং গাছ কাটার সত্যতা পেয়েছি ও গাছ কাটা বন্ধ করে দিয়ে এসেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category