• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

হাইমচর মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Lovelu / ৫০৩ Time View
Update : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

মোঃ সাজ্জাদ হোসেন রনিঃ    
হাইমচর মুক্তিযোদ্ধা স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় আলগী বাজার ব্যবসায়ি একাদশ কে ২-১ গোলে হারিয়ে বন্ধু মহল সেবা সংঘ চ্যাম্পিয়ন হয়। ২০ মিনিট করে সর্বমোট ৪০ মিনিটের দুর্দান্ত এ মেঘা ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে হাজারো দর্শক খেলোয়াড়দের অনুপ্রেরণা যুগিয়েছ।
গতকাল ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার বিকেলে হাইমচর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের আয়োজনে উপজেলা সদর আলগী বাজার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বাংলাদেশ বেতার ও এফএম ৯৬ এর ধারাভাষ্যকার মোঃ সাইফুল ইসলাম সোহেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী।
তিনি বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে সতেজ রাখে। বিভিন্ন রোগ বালাই থেকে শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। বর্তমানে যুবসমাজ মোবাইলাসক্ত ও মাদকাসক্ত হয়ে খেলার মাঠ ভুলেই গিয়েছে। তাই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করে যুবসমাজকে খেলাধুলায় ব্যস্ত রাখতে হবে
তিনি বলেন, প্রতিবছর এধরণের আয়োজন করা হলে হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে খুব শীগ্রই উপজেলার লামচরী গ্রামে স্টেডিয়ামের কাজ শুরু করা হবে- ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বেপারী, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, ২নং আলগী উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুজিবুল্লাহ মানিক, বিশিষ্ট সমাজ সেবক সিদ্দিকুর রহমান মাঝি প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category