• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

হাইমচরে শীত আর ঘনকুয়াশার প্রভাব ঝরে পড়ছে পানঃ ক্ষতির মুখে চাষিরা

Lovelu / ৩৮১ Time View
Update : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

মোঃ সাজ্জাদ হোসেন রনিঃ

পান চাষে বিখ্যাত হাইমচর উপজেলা এ উপজেলার কৃষকদের প্রধান অর্থকরী পানচাষের মাধ্যমে আসে কিন্তু কিছুদিনের তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে হাইমচরে পানপাতায় পচন ধরেছে। হলুদ বর্ণ হয়ে ঝরে পড়ছে পান। তীব্র শীতের কারণে এরইমধ্যে পান বরজে বিভিন্ন রোগ দেখা দিয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছে হাজারো পান চাষিরা।

চাঁদপুর হাইমচরে পানের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছে। হাইমচরের মাটিকে বলা হয়ে থাকে পান চাষের জন্য খাঁটি। পান চাষ লাভজন হওয়ায় এলাকার মানুষ পান চাষের আয়তন বাড়িয়ে চলেছে। কিন্তু সেই পান চাষিরা বিপর্যয়ের মুখে পড়েছে। পৌষ আর মাঘের এই তীব্র শীত আর ঘনকুয়াশা পান বরজকে ক্ষতির মুখে ফেলেছে। বরাজে লতার সাথে পানপাতা হলুদ বর্ণ হয়ে শুকিয়ে যাচ্ছে। মাটিতে ঝরে পড়ছে পানপাতা। বরজের উপরে ঘনো ছাউনি আর চার পাশে পলিথিন দিয়ে ঘিরে রেখেও পানপাতা রক্ষা করতে পারছে না চাষিরা। পানপাতা হলুদ বর্ণ হয়ে ঝরে পড়ার কারণে চাষিরা পানের ন্যায্য মূল্য পাচ্ছে না।

পান বরজ ক্ষতির মুখে পড়ায় চাষীরা হতাশায় ভুগছে। হাইমচর উপজেলার বিভিন্ন গ্রামের পান বরজে ঘুরে ক্ষতির একই চিত্র দেখা গেছে।

কৃষি বিভাগ বলছে, তীব্র শীত আর ঘনকুয়াশার কারণে ক্ষতির মুখে পড়ছে পান চাষিরা। আর পান চাষিরা ক্ষতি পুষিয়ে উঠতে সরকারি প্রণোদনার দাবি জানিয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে,হাইমচর উপজেলায় তিনশ’র বেশি চাষি পান চাষি রয়েছে।

পান চাষিরা জানান, সারা বছর জুড়ে বরাজে লতায় পান পাতা ধরতে থাকে। অধিক লাভের আশায় শীতের দুই মাস আগে থেকে বরজ থেকে তারা পান তোলেনা। কিন্তু এবছর শীত আর কুয়াশার কারণে বরাজে পানপাতা নষ্ট হচ্ছে। লাভ তো দুরের কথা খরজের টাকা উঠছে না।

পান ব্যবসায়ীরা জানান, পানের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণে পাইকাররা পান ক্রয় করতে চায়না। একারণে বাধ্য হয়ে চাষীরা কম দামে পান বিক্রি করছে।

হাইমচর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন জানান, তীব্র শীত আর ঘনকুয়াশার কারণে পান বরজে রোগবালাই দেখা দিয়েছে। ছত্রাক নাশক ওষুধ ব্যবহারের জন্য পান চাষীদের পরামর্শ দেওয়া হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category