• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
Headline
মেডিকেল কলেজ শুধু ডাক্তার তৈরি করেনি, সমাজনেতাও তৈরি করেছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

মতলবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা 

স্বৈরাচারের প্রেতাত্নাদের রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে : তানভীর হুদা 

Lovelu / ১২৮ Time View
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যৈষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন দীর্ঘ ১৮টি বছর স্বৈরাচার খুনি শেখ হাসিনা বিএনপিরসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গুম-খুন করে বাকরুদ্ধ করে রেখেছিলেন। পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা থেমে নেই। তারা নানা ষড়যন্ত্র করছে। তাদের মোকাবিলা করতে হবে। এ জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। কিন্তু তার ষড়যন্ত্র থেমে নেই। অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 

  

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,পতিত শেখ হাসিনা সরকার বাংলাদেশ রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে ফেলেছে। এই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হলে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ধাপে ধাপে করতে হবে।

তানভীর হুদা  বলেছেন, বিএনপি দিনের ভোট রাতে চায় না, বিএনপি বিনা-প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন চায় না। বিএনপি ও তারেক রহমান চায়, আমার ভোট আমি দেবো।

মতলব উত্তর উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহ আলম ভূইয়া প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, বিএনপি নেতা আলাউদ্দিন খান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, জেলা মৎস্যজীবী দলের সহ সভাপতি শহিদুল ইসলাম মোল্লা, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category