• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

সেনবাগে স্কুল ছাত্রীকে ধর্ষণ

Lovelu / ১৮৭ Time View
Update : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

মোঃনজরুল ইসলাম(এরশাদ),নোয়াখালীঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিয়ের প্রলোভনে এক স্কুল ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে উঠেছে।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে এ ঘটনায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে সেনবাগ থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। সেনবাগ থানায় মামলা নং ১১।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুল ছাত্রী (১৪) নানার বাড়িকে থেকে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। এই সুবাদে সাতবাড়িয়া গ্রামের প্রতিবেশী মিজি বাড়ির গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান ওরফে শুভ’র সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত ৩০ সেপ্টম্বর রাতে প্রেমিক শুভ’র মা ইয়াসমিন আক্তার তার মোবাইল ফোনে ভুক্তভোগী স্কুল ছাত্রীকে পরদিন তাদের বাড়িতে যাওয়ার জন্য বলে । প্রেমিকের মায়ের কথা মতো পরদিন ১অক্টোবর ওই স্কুল ছাত্রী শুভদের বাড়িতে গিয়ে দেখেন প্রেমিক শুভ ও তার বন্ধু ফরহাদ ছাড়া বাড়িতে আর কেউ নেই। এ সময় স্কুল ছাত্রী ওই বাড়ি থেকে চলে আসতে চাইলে প্রেমিক শুভ বিয়ের প্রলোভনে ওই স্কুল ছাত্রীকে নিজ বসতঘর ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এরপর ওই ধর্ষক ফের স্কুল ছাত্রীকে ঘুরানো কথা বলে ৭নভেম্বর পাশ্ববর্তী সোনাইমুড়ী উপজেলা কাশিপুর গ্রীন পার্ক নামের একটি বিনোদন কেন্দ্রে নিয়ে পুনরায় ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা বাদী হয়ে প্রেমিক মেহেদী হাসান শুভ তার বন্ধু পরভেজ ও শুভ’র মা সহ তিনজনকে আসামি করে সেনবাগ থানায় মামলা দায়ের করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category