• রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

সীতাকুণ্ডে অভাব অনটন ও ঋণের চাপে বিষপানে যুবকের আত্মহত্যা

Lovelu / ৩৯৭ Time View
Update : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

সাকলাইন সাদমানঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সংসারের অভাব অনটনে দিশেহারা হয়ে বিষপানে আত্নহত্যা করেছেন এক যুবক। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত যুবকের নাম লোকনাথ দেবনাথ (৩৫)। তিনি ঐ এলাকার মৃত নগেন্দ্র দেবনাথের ছেলে।স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের বাসিন্দা লোকনাথ বাঁশ ও বেতের কাজ করে জীবন ধারণ করে আসছিল। কিন্তু তার সংসারে তেমন আর্থিক স্বচ্চলতা ছিল না। এ কারণে তিনি একাধিক এনজিও থেকে ঋণ গ্রহণ করেন। এদিকে সাম্প্রতিক সময়ে তার ব্যবসা ভালো চলছিল না। এতে সংসার চালানোই মুশকিল হয়ে যায়। এর মধ্যে এনজিওগুলোর ঋণ পরিশোধের চাপে তিনি মানসিকভাবে মারাত্নক চাপে পড়ে যান। সোমবার বিকালেও তিনি নিজ বাজারে যান। সন্ধ্যায় বাড়ি থেকে ঘরে ফিরে বাড়ির লোকদের অজান্তে তিনি বিষপান করেন। এক পর্যায়ে ঘরের লোকজন তাকে দেখতে পেয়ে দ্রুত সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লোকনাথের গ্রামের বাসিন্দা প্রতিবেশি যুবক মো. ইকবাল নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, একদিকে অভাব অনটন আর অন্যদিকে এনজিও ঋণের চাপে দিশেহারা হয়ে লোকনাথ বিষপানে আত্নহত্যা করেছেন।

ওই এলাকার ইউপি সদস্য ডা. সজল শীল লোকনাথের মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, লোকনাথ একজন পরিশ্রমী যুবক ছিল। বাঁশ ও বেড়ার কাজ করত সে। সংসারে তার দুটি সন্তান ও স্ত্রী আছে। সে দরিদ্র একথা ঠিক। কিন্তু এতটা সমস্যায় ছিল বলে জানতাম না। সোমবার বিকালেও সে বাজারে আসে। পরে ঘরে গিয়ে এ ঘটনা ঘটিয়েছে। তবে এনজিও ঋণের বিষয়টি তিনি নিশ্চিত না বলে জানান।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, এ আত্নহত্যার বিষয়ে তাকে (রাত সাড়ে ১০টা) কেউ জানায়নি। তাই বিস্তারিত জানেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category