• বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

সিলেট বানভাসি মানুষের পাশে মতলবের যুব সমাজ

Lovelu / ২৫৮ Time View
Update : শুক্রবার, ২৪ জুন, ২০২২

 

সম্রাট সিকদার:

সিলেটে এমন ভয়াবহ বন্যা আসে কয়েক যুগ পর। মাঠঘাট, খাল-বিল, নদীনালা সব একাকার। পানিতে সব থইথই করছে। দীর্ঘ দিন এমন পরিস্থিতির মাঝে বানভাসি মানুষের দুর্ভোগের শেষ নেই। বানের পানিতে সব তলিয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবীরা।

২৪ জুন শুক্রবার বানভাসি মানুষের পাশে প্রায় ৬০০ প্যাকেট খাদ্যসামগ্রী নিয়ে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার যুবসমাজ সিলেট, সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। তারা শনিবার বানভাসি মানুষকে এই খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করবে।

মতলব উত্তর যুবসমাজের এই মহতী উদ্যোগকে সফল করতে সার্বিক দিকনির্দেশনা দিয়েছেন নিশ্চিন্তপুর মিয়ার বাড়ির কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক মাহমুদুল হক চৌধুরী।

মাহমুদুল হক চৌধুরী বলেন, “এমন পরিস্থিতি মোকাবিলা সরকারের একার পক্ষে সম্ভব নয়, তাই বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। মতলব উত্তর যুবসমাজ যেই উদ্যোগ নিয়েছে আমি চাই প্রতিটি এলাকার যুবকেরা এমন উদ্যোগ নিয়ে বানভাসি মানুষের পাশে এসে তাদের সহযোগিতা করুক।”

মাহফুজর রহমান বলেন, “দীর্ঘস্থায়ী বন্যায় এখনো মানবেতর জীবন কাটাচ্ছেন সিলেটের ১৩ উপজেলার অন্তত ১৫ লাখ মানুষ। যারা বিত্তশালী, তাদের আহ্বান করব, আপনারা এগিয়ে আসুন। দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি আপনারাও বানভাসি মানুষের পাশে দাঁড়ান।”

মতলব উত্তর যুবসমাজ বিভিন্নভাবে তহবিল সংগ্রহ করে বন্যাকবলিত মানুষের পাশে দাড়িয়েছে। যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, মাহফুজুর রহমান, মোঃ নেছার আহমেদ মিশন, মোঃ রাসেল, সোহান আহমেদ, রাকিবুল হাসান, রাতুল খান, এসএ সাহাদাত, শিহাব হোসেন, নিরব খান, নাজমুল হাসান শুভ, মেহেদী হাসান, শাফিন, কামরুল, শাকিল, রেদোয়ান সহ মতলব উত্তরের যুবসমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category