• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

সিলেট জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে ফের বিজয়ী হলেন তামান্না আক্তার হেনা

Lovelu / ৩১৮ Time View
Update : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

মোঃ জামাল উদ্দিনঃ

সিলেট জেলা পরিষদ নির্বাচনে মহিলা সংরক্ষিত আসনে ফের নির্বাচিত হলেন তামান্না আকতার হেনা।

সোমবার (১৭ অক্টোবর) সিলেট জেলা পরিষদ নির্বাচনে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ৪নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে বিজয়ী হওয়ার পরে তামান্না আক্তার কাঁদতে কাঁদতে বলেন, আমি অনেক জায়গায় গিয়েছি, সম্মানিত জনপ্রতিনিধিদের ধারে ধারে ঘুরেছি, সবার কাছে গিয়েছি, সবাই আমাকে সহযোগিতা করেছে।

আশ্বাস ও ভরসা দিয়েছে, তাই শেষ পর্যন্ত আমার পরিশ্রম ও তাদের বিশ্বাসের জয় হয়েছে, আপনারা আমার জন্য দোয়া করবেন।

তিনি কেঁদে কেঁদে বলেন, আমার অনেক পরিচিত-অপরিচিত নাম জানা, না অজানা অনেকে নিঃস্বার্থভাবে আমার নির্বাচনি প্রচারণা চালিয়েছেন।

অনেকে আমার সাথে যোগাযোগ করতে পারেননি, আমিও ব্যস্ততার কারণে তাদের সাথে যোগাযোগ করতে পারিনি।

তবুও তারা থেমে থাকেননি, তাদের নিজ উদ্যোগে আমার জন্য সম্মানিত ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন।

তাদের কাছে আমি চির কৃতজ্ঞ, তাদের ঋণ শোধ করার মতো নয়, তাদের দোয়া ও সহযোগিতায় আমি দ্বিতীয়বারের মতো সংরক্ষিত মহিলা সদস্য হতে পেরেছি।

এমনকি আমার বাবার অনেক বন্ধু জনপ্রতিনিধি হয়েছেন, তারাও আমার সাথে আমার ভোটারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে আমাকে বিজয়ী করতে ভোট প্রার্থনা করেছেন।

হেনা বলেন, আমি যেখানে ভোট চাইতে গেছি, সেখানে বলেছি আমি ১৭ পরগনার ফুড়ি(মেয়ে) তারাও আমাকে মূল্যায়ন করেছেন।

জৈন্তা সেন্টারে গিয়ে আমি বুঝেছি যেন, আমি জৈন্তার মেয়ে তারা আমাকে সেভাবেই দেখেছেন, তাদের মূল্যায়নের কাছে আমি ঋণি।

কোম্পানীগঞ্জ সেন্টারে গিয়ে বুঝতে পেরেছি আমি তাদের বউ তারাও আমাকে সেইভাবে রেখেছেন।

সকলের মতামতের মূল্যায়ন করে সবাইকে নিয়ে মিলেমিশে অতীতের মতো কাজ করবো ইনশাআল্লাহ।

গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর উপজেলা এবং সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন, কানাইঘাট উপজেলার বড়চতুল ও লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত সিলেট জেলা পরিষদের সংরক্ষিত ৪নং ওয়ার্ড।

ফলাফলঃ কোম্পানীগঞ্জে ৮৮, জৈন্তাপুরে ৫৪ ও গোয়াইনঘাটে ৪৪টি সহ মোট ১৮৬ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪নং ওয়ার্ডে তিনি বিজয়ী হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category