• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Headline
আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করছেন নাজির আহমেদ ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে বিএনপির  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঘটনাবলি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলবে শিশু নিখোঁজ প্রতিরোধ ও নিরাপত্তা সচেতনতামূলক ক্যাম্পেইন  নতুন এনআইডিতে ৭ দিনেই ১৮ সিম নিবন্ধন, বিপাকে প্রবাসী

সিলেটে পাঁচ দফা দাবিতে পরিবহন ধর্মঘট শুরু

Lovelu / ২৬৪ Time View
Update : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

মোঃ জামাল উদ্দিনঃ

সিলেটে পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে, জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে চলছে এই ধর্মঘট কর্মসূচি।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোর থেকে শ্রমিকরা লাঠি হাতে সিলেটের বিভিন্ন রাস্তায় পিকেটিং শুরু করেন, তারা জেলার ভেতরে কোনো ধরনের গণপরিবহন বা পণ্যবাহী গাড়ি চলাচলে বাধা প্রদান করছেন।

এতে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা এবং চাকরিজীবি কর্মকর্তারা ভোগান্তিতে পড়েছেন,এদিকে সোমবার রাতে পরিবহন শ্রমিক নেতাদের ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিল প্রশাসন।

তবে সেই অনুরোধকে প্রত্যাখান করে আজ ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন কর্মবিরতি পালনে নিজেদের অবস্থানে অটল রয়েছেন পরিবহন শ্রমিক নেতারা।

মঙ্গলবার সিলেট জেলায় এবং আগামীকাল (বুধবার) থেকে পুরো সিলেট বিভাগে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা।

সিলেট বিভাগের সকল পরিবহন শ্রমিক বেশ কিছুদিন ধরে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালনসহ মিছিল সভা করে আসছেন।

তাদের দাবিগুলো হলো সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ও উপ-কমিশনারের (ট্রাফিক) অপসারণ,ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ।

সিলেটে শ্রম আদালতের প্রতিনিধি শ্রমিক লীগের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারকারী নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি খুলে দেওয়া।

ভাঙা রাস্তাগুলোর দ্রুত সংস্কার এবং নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রয়কৃত গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া,এ ছাড়াও অনুমোদনহীন গাড়ি যেমন অটোবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ডাম্পিংকৃত গাড়ি চলাচল বন্ধ রাখার দাবি জানিয়ে আসছেন পরিবহন শ্রমিকরা।

পরিবহন শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আন্দোলনের পথে হাঁটলেও শুধু আশ্বাসের মধ্যেই তাদের বার বার আটকে রাখে প্রশাসন।

তাদের কোনো একটি দাবিও আজ পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি!ফলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন, মঙ্গলবার সিলেট জেলায় এবং পরদিন থেকে পুরো বিভাগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করবেন পরিবহন শ্রমিকরা।

পরিবহন শ্রমিকদের এ আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন তাদেরই ৬টি রেজিস্ট্রার্ড সংগঠন,এই ৬টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে এ কর্মসূচি পালিত হবে।

এ বিষয়ে রবিবার (১১ সেপ্টেম্বর) ‘সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়, এ ছাড়াও কর্মবিরতির ঘোষণা জানিয়ে সোমবার সিলেটে মাইকিংও করেন পরিবহন শ্রমিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category