• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Headline
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে

সিলেটের বন্যার্তদের সাহায্যে এগিয়ে এলেন শাকিব

Lovelu / ৩৩৯ Time View
Update : শনিবার, ১৮ জুন, ২০২২

ডেস্ক নিউজঃ

ভয়াবহ আকার ধারণ করেছে সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। এক মাসের মধ্যে দ্বিতীয়বারের এই বন্যায় বিপর্যস্ত এ দুই জেলা। এ পরিস্থিতিতে কষ্টে আছে পানিবন্দী মানুষ। যুক্তরাষ্ট্রে বসে বন্যার্তদের এই দুর্দশা কষ্ট দিচ্ছে শাকিব খানকেও। বানভাসি মানুষের সাময়িক সংকট মোকাবেলায় তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেতা। শনিবার নিজের অফিসিয়াল ফেসবুজ থেকে তিনি জানিয়েছেন, পানি বন্দি সিলেট ও সুনামগঞ্জের মানুষদের অর্থ সহায়তা দিচ্ছেন।

নিজের ওই পোস্টে শাকিব খান লিখেছেন, ‘এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকলেও সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে জেনেছি, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যা কবলিত মানুষের দুর্দশা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষের পাশে আছি। তাদের মৌলিক চাহিদা পূরণে আমার সামর্থ্যের মধ্যে অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি।’

এসময় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকাই সিনেমা সবচেয়ে প্রভাবশালী এ তারকা বলেন, ‘বাংলাদেশ ও প্রবাসে থাকা আগ্রহী বিত্তবানদের কাছে আহ্বান- আপনারাও নিজেদের সামর্থ্যের মধ্য থেকে বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়ান।’

ওই পোস্টেই একটি ই-মেইল যুক্ত করে শাকিব বলেন, ‘বন্যা কবলিতদের যে কোনো ধরনের সহায়তা দিয়ে যারা পাশে থাকতে চান, এই ই-মেইলে যোগাযোগ করতে পারবেন skhumanity1@gmail.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category