• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে রাস্তার পাশে  লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৫৮.৫০, ভোকেশনাল ৬৬.৬৭ ও দাখিলে ৩৯.৬১ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে খাল দখলে  জলাবদ্ধতায় ভোগান্তিতে দুই গ্রামের মানুষ কুমিল্লা ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চে নতুন নিয়ম, সপ্তাহে চারদিন হবে গানের আসর শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ: আহত অন্তত ৩০ ​ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলায় প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ ত্রিশালে পরিচ্ছন্নতা সচেতনতায় ‘ক্লিন ত্রিশাল-ক্লিন ময়মনসিংহ’ ক্যাম্পেইন

সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন

Lovelu / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাবিব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিরিন হাবিব ও আমরা মোহামেডান কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা শিরিন হাবিবের ব্যক্তিগত উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯জুলাই) দুপুরে মহিউদ্দিন ইমদাদুল উলূম ক্বওমী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে আয়োজিত এই অনুষ্ঠানে মাদ্রাসাটির ২৫০ জন শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ৫০ জন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে শিরিন হাবিবের স্বামী হাবিবুর রহমান, শ্বশুর আমিজুদ্দিন সাহেবসহ শ্বশুরবাড়ির এবং নিজের পরিবারের প্রয়াত সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়। খাবারের ম্যান্যুতে ছিল ভাত, ডাল ও গরুর মাংসের পাশাপাশি মৌসুমি ফল আম, কাঁঠাল ও দুধসহ হরেক রকম পদের সমাহার। শিরিন হাবিব দীর্ঘদিন ধরেই সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সেবামূলক কাজ করে আসছেন।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন- সমাজসেবক আব্দুল আজিজ প্রধান, খোরশেদ আলম নাছির, আব্দুর রশিদ শিকদার, জাহিদুল হক তাপস, শাহ আলম হীরা, কামরুজ্জামান কামাল, সালাউদ্দিন সরকার মুক্তি, আতিকুজ্জামান, মোকলেসুর রহমান, আব্দুল মজিদ, মোঃ মাসুদ, সেলিম প্রধান, উকিল উদ্দিন প্রধান, আসাদুজ্জামান ও হাজী শামসুল হক মুন্সিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় শিরিন হাবিবের এই মহতী উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন এবং তার পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category