• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের বর্ষপূর্তি উদযাপন

সাংবাদিকদের প্রধান করণীয় হলো নিরপেক্ষতা ও সত্যনিষ্ঠা বজায় রাখা ……ইউএনও কেএম ইশমাম

Lovelu / ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

মতলব দক্ষিণ(চাঁদপুর)প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের প্রথম বর্ষপূর্তি পালন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রাতে মতলব পৌরসভার অডিটোরিয়ামে সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সংগঠনের চেয়ারপারসন গোলাম সারওয়ার সেলিমের সভাপতিত্বে ও মহাসচিব মাহফুজ মল্লিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।

 

প্রধান অতিথি বলেন,সাংবাদিকদের প্রধান করণীয় হলো পেশাগত সততা, নিরপেক্ষতা ও সত্যনিষ্ঠা বজায় রাখা। এছাড়া জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া, এবং জনগণের আস্থা অর্জন করা; একই সাথে, নিজেদের শারীরিক ও আইনি নিরাপত্তা নিশ্চিত করা, কর্মক্ষেত্রের ঝুঁকি মোকাবিলা করা, এবং সময়ের সাথে সাথে ডিজিটাল দক্ষতা ও গবেষণার জ্ঞান বাড়িয়ে পেশাদারিত্ব উন্নত করাই হচ্ছে মুল ধারার সাংবাদিকতা।

তিনি আরো বলেন, সাংবাদিকদের সাথে প্রশাসনের নিবিড় সম্পর্ক থাকলে সমাজ ব্যবস্থার আমল পরিবর্তন এবং উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে সহজ হয়।আমার চাকুরী জীবনে যেখানেই ছিলাম সাংবাদিকদের সাথে খুবই সুসম্পর্ক ছিল। এ উপজেলায়ও চাই আপনাদের সাথে সে সম্পর্ক অব্যাহত রেখে মতলবের সার্বিক উন্নয়নসহ সবধরনের সেবামূলক কাজ করবো ইনশাআল্লাহ। এ সংগঠনে যেসব সাংবাদিক রয়েছেন,আপনাদের ঐক্য এবং কার্যক্রম দেখে আমার কাছে খুব ভাল লেগেছে।আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন প্রশাসন আপনাদের পাশে থাকবে।

সাংবাদিকদের উদ্দেশ্য তিনি আরো বলে, ভুল তথ্য ও গুজব সংবাদ প্রচার থেকে সবাই বিরত থাকতে হবে।তথ্য যাচাই করে নির্ভুল ও নিরপেক্ষভাবে প্রতিবেদন তৈরি করা, কোনো পক্ষপাতিত্ব না করা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, সহকারী পুলিশ সুপার( মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুর রহমান মানিক।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মতলব পৌর নির্বাহী মো: ছাইফুর রহমান, সহকারী প্রকৌশলী ফেরদৌস আহমেদ।
এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সহকারী চেয়ারপারসন ও দৈনিক সমকালের প্রতিনিধি মো: ইকবাল হোসেন, সংগঠনের সম্মানিত সদস্য দৈনিক মানব জমিন ও চাঁদপুর দর্পনের প্রতিনিধি শ্যামল চন্দ্র দাস, দৈনিকযুগ্ম মহাসচিব ও দৈনিক চাঁদপুর কন্ঠের মতলব দক্ষিণ ব্যুরো রেদওয়ান আহমেদ জাকির, সদস্য ও সুদীপ্ত চাঁদপুরের মতলব দক্ষিণ প্রতিনিধি ফজলে রাব্বি ইয়ামিন, সদস্য ও দৈনিক সংবাদের সহ-সম্পাদক মো: জাহাঙ্গীর আলম প্রধান , সদস্য ও সাপ্তাহিক অরুণোদয়ের ভারপ্রাপ্ত সম্পাদক সাইয়েদুল আরেফিন শ্যামল সদস্য ও ,প্রাইম টিভির মতলব প্রতিনিধি ডি এম আলাউদ্দিন।

উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য মো: লোকমান হাবিব, দৈনিক প্রিয় চাঁদপুরের প্রতিনিধি সাইফুর রহমান সবুজ, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিব, দৈনিক কালবেলা ও প্রভাতী কাগজের প্রতিনিধি আল-আমিন ভূঁইয়া, দৈনিক চাঁদপুর জমিনের প্রতিনিধি মো: ফয়সাল খন্দকার, দৈনিক চাঁদপুর প্রভাহের প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক আলোকিত চাঁদপুরের মতলব প্রতিনিধি মো: রবিউল ইসলাম এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মহিউদ্দিন খান।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন মো: মিজানুর রহমান।
আলোচনা শেষে সংগঠনের সদস্যের মাঝে জ্যাকেট উপহার প্রদান করা হয়।, কেক কাটা ও রাতের খাবারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ছবিঃ মতলবে সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের বর্ষপূর্তি উপলক্ষে জ্যাকেট উপহার দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category