• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

সরকার দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় কাজ করে যাচ্ছে …পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

Lovelu / ৩১৯ Time View
Update : রবিবার, ২৭ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন সরকারের দীর্ঘ মেয়াদি পরিকল্পনা রুপ কল্প ২০২০-২০২১ বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।তিনি আরো বলেন বিদ্যালয়ের যে সমস্যা গুলোর কথা তুলে ধরা হয়েছে তা আমার সাধ্য মত বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৭ মার্চ মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোস্তফা কামাল রনির সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেন মাস্টারের ও সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ,মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা নিবার্হী অফিসার ফাহমিদা হক, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান,চাঁদপুর সরকারি কলেজর জীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, ছাত্র লীগ নেতা মোঃইসমাইল হোসেন,সাবেক ম্যানেজিংকমিটির সভাপতি মোঃজহিরুল ইসলাম হাজরা,আরো বক্তব্য রাখেন ম্যানোজিং কমিটির সদস্য মোঃ মাসুদ রানা,উম্মে হানি কনা ও মরিয়ম আক্তার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত উল্লাহ। অনুষ্ঠানে কোরআন তেলোওয়াত করেন মোঃ সজিব।

অনু্ষ্ঠান শেষে ২০২১ সালের এসএস সি পরীক্ষায় জিপিএ ৫+ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের মাঝে ক্রেস্ট ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category