• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

মতলবে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ

সমাজ থেকে মাদক দূর করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন….পরিকল্পনা প্রতিমন্ত্রী

Lovelu / ৩৬৭ Time View
Update : রবিবার, ২৭ মার্চ, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাজ থেকে মাদক দূর করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বিশেষ ভূমিকা রয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়ালেখায় মনোযোগী হতে হবে। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রণোদনা মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। রবিবার(২৭ মার্চ) বিকেল তিনটায় উপজেলার বাগানবাড়ি আইডিয়াল একাডেমি প্রাঙ্গণে মাদক বিরোধী অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাদকের ভয়াবহতা রোধে সন্তানদের প্রতি অভিভাবকদের আরো বেশী সচেতন হতে হবে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি যারাই মাদকের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করতে হবে।

তিনি বলেন, সবাইকে মাদকের কুফল সম্পর্কে ছড়িয়ে দিতে হবে। মাদক থেকে দেশকে রক্ষা করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে।

বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুনের সভাপতিত্বে ও ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামের পরিচালনায় বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে সমবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অ্যাড. নূরুল আমিন রুহুল এমপি,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, সহকারী পুলিশ সুপার(হাজীগঞ্জ সার্কেল )সোহেল মাহমুদ ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন, ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাজাহান প্রধান,বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ ছাত্তার প্রধান, বাগানবাড়ি ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক জামাল হোসেন নাহিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category