• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

মতলব উত্তরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায়

সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব, কোন অপশক্তি অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না—মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

Lovelu / ২৩০ Time View
Update : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

গোলাম নবী খোকনঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ সাম্পদায়িক সম্পীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বী মানুষ এখন নির্বিঘ্নে ধর্ম পালন করতে পারছে। মঙ্গলবার (৪ অক্টোবর) মতলব উত্তরের নিজ বাড়ীতে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিরিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, ‘বাংলাদেশ এক অসাম্প্রদায়িক চেতনার দেশ হবে। সে জন্য তার (বঙ্গবন্ধুর) ডাকে সাড়া দিয়ে বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ সকলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করে। তারই উত্তরসূরী এখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয়। ধর্ম, বর্ণ নির্বশেষে প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করে থাকে। মাননীর প্রধানমন্ত্রী বলেছেন “ধর্ম যার যার রাষ্ট্র সবার”।
আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব। কোন অপশক্তি বাংলাদেশের অগ্রযাত্রা ব্যহত করতে পারবে না।’তিনি মতলববাসিকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মুক্তার হোসেন গাজী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ডাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, সাবেক চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, ছেংগারচর পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, ছেংগাচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খাঁন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category