• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

সন্ত্রাস ও নৈরাজ্য করতে দেওয়া হবে নাঃ বস্ত্র ও পাটমন্ত্রী

Lovelu / ৩০৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

মোঃ রাসেল মোল্লা, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)ঃ

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, সমাবেশের নামে কাউকেই আগুন সন্ত্রাস, ভাংচুর, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। মানুষের জান মালের নিরাপত্তা দেওয়া হবে। আওয়ামীলীগ উন্নয়নের সরকার। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশের সার্বিক উন্নয়ন হয়। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। উন্নয়নকে বাধাগ্রস্থ করতে সরকার বিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠছে। যেকোন মূল্যে তা প্রতিহত করা হবে। গতকাল ২৪ নভেম্বর বৃহস্পতিবার রূপগঞ্জ আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্জাহান ভুঁইয়া, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভুঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী, গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, মশিউর রহমান তারেক, হাবিবুর রহমান হারেজ, আব্দুল করিম, ফারুক হাসান, মাহবুবুর রহমান মেহের ও হাফিজুর রহমান সজিব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category