• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে

সদস্য পদপ্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেন পলাশবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ি সুমন মন্ডল

Lovelu / ২২০ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:

আগামী ১৭ অক্টোবর,২০২২ গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে পলাশবাড়ী ৪নং ওয়ার্ড এর সদস্য পদপ্রার্থী পলাশবাড়ীর তরুণ সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী তহিদুল আমিন মন্ডল সুমন আজ ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে গাইবান্ধা জেলা নির্বাচন অফিস কার্যালয়ে নির্বাচনী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। এসময় তার সাথে তার পিতা রুহুল আমিন মন্ডল (সাজু মাষ্টার), প্রস্তাবকারী ও সমর্থণকারীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জন প্রতিনিধিগণ, তার শুভাকাঙ্ক্ষী ও কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।

মনোনয়ন পত্র দাখিল শেষে তহিদুল ইসলাম মন্ডল সুমন জেলা পরিষদে নির্বাচনে সদস্য প্রার্থী হিসাবে সম্মানিত ভোটারগণের সমর্থন এবং দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের দোয়া,ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।

উল্লেখ্য: জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী তহিদুল আমিন মন্ডল সুমন পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু ও পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান কোহিনূর আক্তার বানু শিফনের আপন ছোট ভাই। তিনি উপজেলার একজন বিশিষ্ট রড সিমেন্ট ব্যবসায়ী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category