• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

শ্রীনগর ভাগ্যকুল বাজার পদ্মা নদীর পাড়ঘাটটি ময়লার স্তুপ

Lovelu / ২৪৭ Time View
Update : সোমবার, ১৬ মে, ২০২২

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী ভাগ্যকুল বাজার পদ্মা নদীর পাড়ঘাটে বাজারের পঁচা-নোংরা আবর্জনার ময়লার স্তুপে পাহাড়। শত বৎসর পূর্ব হতে এই ঐতিহ্যবাহী বাজারে বিভিন্ন গ্রাম ও অঞ্চলের মানুষ ছুটে আসতেন তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে। বর্তমানে বিভিন্ন স্থানে হাট বাজার গড়ে উঠলেও এ বাজারেরঐতিহ্য এখন ও অব্যাহত রয়েছে।

প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে। এছাড়া এ বাজারে চারপাশে বিভিন্ন স্কুল মাদ্রাসা ও মসজিদ অবস্থিত শতশত ছাত্র-ছাত্রী অবসর সময় নদীর পাড়ে আসে নদীর সৌন্দর্য উপভোগ করতে। ভাগ্যকুল বাজার টি পদ্মা নদীর পাশে অবস্থিত তাই পর্যটকদের প্রিয় কেন্দ্র ভাগ্যকুলের এ পদ্মা নদীর ঘাট। ভ্রমণপিপাসু জনগণ নিজনিজশিশু সন্তান পরিবার-পরিজন আত্মীয়-স্বজন নিয়ে পদ্মার সৌন্দর্য উপভোগ করতে আসেন।

পূর্ব দিকে দৃষ্টি দিলে দেখা যায় স্বপ্নের সেতু পদ্মা। পদ্মা নদীর চরে সাদা সাদা কাশফুলে পদ্মার চর গিয়েছে ভরে, সে এক অপূর্ব দৃশ্য। বর্ষাকালে আবর্জনা নদীর স্রোতে ভেসে গেল ও শীতকালে আবর্জনার স্তুপ পঁচে গলে পরিবেশ দূষিত হওয়ার ফলে পর্যটকদের জীবন দুর্বিসহ হয়ে পড়ে।
এব্যাপারে বাজার কমিটির দায়িত্ব প্রাপ্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category