• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
Headline
আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করছেন নাজির আহমেদ ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে বিএনপির  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঘটনাবলি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলবে শিশু নিখোঁজ প্রতিরোধ ও নিরাপত্তা সচেতনতামূলক ক্যাম্পেইন  নতুন এনআইডিতে ৭ দিনেই ১৮ সিম নিবন্ধন, বিপাকে প্রবাসী

শ্রীনগরে শেখ রাসেলের জন্মদিন পালিত

Lovelu / ২৫৯ Time View
Update : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কনিষ্ঠ ভ্রাতা শেখ রাসেলের ৬০তম জন্মদিন।শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো ‘শেখ রাসেল দিবস’ পালনের প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।

সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৮ অক্টোবর শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উপজেলাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ ও বালক এবং বালিকাদের প্রীতি ম্যাচের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন।
পৃষ্ঠপোষকতায় ছিলেন,মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেখ রাসেল ক্রীড়া চক্র সংগঠক ও প্রেসিডেন্ট নুরুল আলম চৌধুরী।
আর উপস্থিত ছিলেন,সাবেক স্বাস্থ্য বিষয় সম্পাদক বদিউজ্জামান ভূইয়া ডাবলু,ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর,সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিম আহম্মেদ ভূইয়া,১নংযুগ্ন সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু,উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা আজিজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার,উপজেলা ইউনিয়নের চেয়ারম্যানগন,শিক্ষক প্রতিনিধি, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category