• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Headline
গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু মতলব উত্তরে ছাত্রদলের বৃক্ষরোপণ ও কলেজ ক্যাম্পাসে ডাস্টবিন প্রদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব শুরু কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে

শ্রীনগরে নিষিদ্ধ ড্রামট্রাক কেড়ে নিল কলেজ শিক্ষকের প্রাণ

Lovelu / ২২৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

আব্দুল মান্নার সিদ্দিকীঃ

ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বালুবাহী ড্রামট্রাক চাপায় এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।১৬ই জানুয়ারি সোমবার সন্ধ্যায় শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাহ্রা আদর্শ ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্বাস আলী পাটওয়ারী (৫০)কে হাঁসাড়া হাইওয়ে থানা সংলগ্ন এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ঢাকা মুখী একটি ড্রামট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নিমতলা জনসেবা ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খাহ্রা ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুল হালিম জানান, আব্বাস আলী পাটওয়ারী প্রতি সোমবার কলেজের দায়িত্ব পালন করে ঢাকার চিটাগাং রোডের বাসায় চলে আসেন।আজ নিজ বাসায় ফেরার পথে তাকে দ্রুত গতির একটি গাড়ি চাপা দেয়।সেখানেই তার মৃত্যু ঘটে। তার মৃত্যুর সংবাদে খাহ্রা কলেজ সহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আব্বাস আলী পাটওয়ারী ১৯৯৯ সালে খাহ্রা কলেজে যোগদান করেন। তার ২ মেয়ের মধ্যে বড় মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।ছোট মেয়ে গত বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় সাইনবোর্ড এলাকায় জানাজা শেষে তাকে সেখানেই দাফন করা হবে। আব্বাস আলী পাটওয়ারীর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। তার বাবার নাম আসাদ আলী পাটওয়ারী।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শামীম আল মামুন জানান, পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করতে পারেনি। কলেজ শিক্ষকের মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category