• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Headline
সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে এ দেশ আমাদের সকলের, উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বঃ মন্ত্রী-জাহিদ শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন চাঁদপুরের কৃতি সন্তান ওমর ফারুক মতলব উত্তরে ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে  দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ

শ্রীনগরে ঢাকা মাওয়া মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৪

Lovelu / ২১৮ Time View
Update : রবিবার, ২৪ জুলাই, ২০২২

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

মুন্সীগঞ্জজেলার শ্রীনগর উপজেলা ঢাকা মাওয়া মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ৪জন গুরুত্বর আহত l ২৪ জুলাই দুপুর ১২টায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালী ডাক্তার রোড ঢাকা মাওয়া মহাসড়কে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নিহতের পরিচয় এখনও সনাক্ত হয়নি। লাশ বর্তমানে হাসাড়া হাইওয়ে থানায় রয়েছে। আহতরা হলেন, উপজেলার ষোলঘর এলাকার রিপন পালের স্ত্রী লিপি পাল(২৮), লক্ষন পালের স্ত্রী সীমা পাল(৩৫), কার্তিক পালের স্ত্রী বাসন্তি পাল(৪০), সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের নন্দনকোনা এলাকার অটো চালক ফারুক(৫০)। গুরুতর আহতদেরকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের কেয়টখালী ডাক্তার রোড় নামক স্থানে হাসাড়া হতে শ্রীনগর গামী অটোকে ঢাকা গামী মালবাহী কভার্ড ভ্যান নং-ঢাকা মেট্রো ন- ১৫-৭৩২৬ এর চালক ধাক্কা দিলে অটো দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ১জন নিহত ও অটোর চালকসহ আরো ৪ যাত্রী গুরুত্বর জখম হয়। সংবাদ পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের এসআই দুলাল জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। যানচলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category