• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
Headline
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেডিকেল কলেজ শুধু ডাক্তার তৈরি করেনি, সমাজনেতাও তৈরি করেছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল

ক্রেতা-বিক্রেতা সন্তুষ্ট

শ্রীনগরে জমে উঠেছে ঈদের বাজার কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতা

Lovelu / ২৭৪ Time View
Update : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

আর মাত্র আট দিন পরই পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। তৈরি পোশাকের দাম বেশি হলেও উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত, নিম্নবিত্তরা কেহই ঘরে বসে নেই। যার যতটুকু সাধ্য আছে তার মধ্যেই সন্তানদের পোশাক ক্রয় মহাব্যস্ত।

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে বেশিরভাগ পুরুষই প্রবাস জীবন যাপন করেন তাই সন্তানদের চাহিদা মিটাতে মূল ভূমিকা পালন করেন তাদের স্ত্রীরা। তাইতো হাট বাজার মার্কেট সর্বক্ষেত্রেই নারীদের পদচারনা।

শ্রীনগর এম রহমান মার্কেটে তানজিল নামক এক ক্রেতা এ প্রতিনিধিকে জানান তার সন্তানের জন্য ১০ হাজার টাকা দিয়ে শপিং করেছন। যা নিয়ন্ত্রণ এর মধ্যেই বলে তিনি মনে করেন।

শ্রীনগর জমজম মার্কেটে কথা হলে শিউলী জানান, তাঁর দুই সন্তানের জন্য ঈদের পোশাক কিনেছেন ৮ হাজার টাকায়। যা তার সাধ্যের মধ্যেই বলে তিনি মনে করেন।

ভাগ্যকুল আলম প্লাজা শপিং করলেন মাহফুজা বেগম। তিনি জানান তার সন্তানের জন্য ছয় হাজার টাকা দিয়ে পোশাক কিনেছেন, এতেই তারা মহা খুশি।

ভাগ্যকুল আলম প্লাজার আল-মদিনা স্টোরের স্বত্বাধিকারী নিজাম খান জানান গত দু’বছর করোনার কারণে বেচাকেনা না থাকলেও এবছর তুলনামূলক ভালো।

শ্রীনগর চকবাজার ফুটপাতের একজন বিক্রেতা জানান এবার বিক্রয় ভালো। ফুটপাতে ক্রেতা মহিলা নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, অল্প পয়সায় সন্তানদের জন্য ভালো পোশাক কিনতে পেরে আনন্দিত।

বাঘরা বাজার মৌসুমী স্টোরে স্বত্বাধিকারী আব্দুল মালেক এ প্রতিনিধিকে জানান,তার দোকানে কম দামে ভালো পোশাক পাওয়া যায়। এই কথার সত্যতা পাওয়া গেল একজন মহিলা মাত্র ৫শত টাকায় থ্রি পিস কিনে নিলেন।

এছাড়াও রয়েছে কসমেটিক ও জুতার দোকানে ভিড়।আল আমিন বাজার ভাই ভাই কসমেটিক দোকানের স্বত্বাধিকারী জাকির হোসেন জানান, গতবারের তুলনায় এবার বেচাকেনা খুবই ভালো।

জুতার দোকানদার আলী আক্কাস জানান, বেচাকিনা ভালো।

জমে উঠেছে সেমাই চিনির বাজার আত্মীয়-স্বজনদের আমন্ত্রণে কিনে নিচ্ছেন ক্রেতা।

ঈদ উপলক্ষে মুরগির বাজারে চড়া। কেজিতে ১০ টাকা করে বেড়েছে বলে ক্রেতাদের অভিযোগ।

দুদিন পূর্বে আবহাওয়া প্রতিকূলে থাকলেও বর্তমানে অনুকূল। তাই ক্রেতা-বিক্রেতা সন্তুষ্ট। এবার সকলে আনন্দ উল্লাস নিয়ে ঈদ করতে পারবেন বলে সকলে আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category