• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

মতলবে স্থানীয় সাংবাদিকদের সাথে উন্নয়ন মতবিনিময়ে ও ইফতার মাহফিল

শেখ হাসিনা সাংবাদিকদের কল্যানে যা করেছেন অতীতের কোন সরকারই তা করেনি…..পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

Lovelu / ২৮০ Time View
Update : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যানে যা করেছেন অতীতের কোন সরকারই তা করেনি। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনের মাধ্যমে অসচ্ছল, আহত সাংবাদিক ও প্রয়াত, নিহত সাংবাদিক পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। তিনি সাংবাদিক সমাজের পেশাগত উন্নয়নের পাশাপাশি জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। ৩০ এপ্রিল চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামবাদে মতলব দক্ষিণ উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে নিজ বাড়িতে  ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ ও উন্নয়ন মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতলবের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, মতলবে আমার জন্ম এই মতলবেই আমার শৈশব কেটেছে।আমি এখানে লেখাপড়া করেছি।ঘুরে বেরিয়েছি এখানকার  মাঠ-ঘাট পথে প্রান্তর।তাই এই মতলবকে ঘিরে আমার অনেক স্বপ্ন। দোয়া করবেন আমি যেন এই মতলবকে আধুনিক সাজে সাজাতে পারি।

মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাবেক সভাপতি ইকবাল হোসেন, সাবেক সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র দাশ, সাবেক সহ-সভাপতি আক্তার হোসেন, সাবেক সাধারন সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, সাবেক সাধারন সম্পাদক গোলাম হায়দার মোল্লা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, মতলব দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক, মতলব দক্ষিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, এএসপি কচুয়া সার্কেল আবুল কালাম আজাদ, মতলব উত্তর থানার ওসি(তদন্ত)মাসুদ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কবির হোসেন মাস্টার, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক খোকন, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category