• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Headline
রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল ও মোটর সাইকেল শোডাউন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর

মতলব উত্তরে শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা

শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় করতে হবেঃ ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি 

Lovelu / ৫০ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

চাঁদপুর -২ আসেনর সংসদ সদস্য ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন,শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ঐঙপ্রয়োজন।শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে আধুনিক পাঠদান পদ্ধতি, নিয়মিত মূল্যায়ন এবং বিদ্যালয়ে আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় করতে হবে। 

 

শনিবার (১আগস্ট-২০২৬) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও পরিবেশ নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাও সমান গুরুত্বপূর্ণ।এদিকে শিক্ষকদের কল্যাণ নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত শিক্ষার মান অর্জন সম্ভব নয়।শিক্ষকদের পেশাগত উন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষা উপকরণ সরবরাহ, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব।

 

তিনি আরও বলেন,মতলবে কোন মাদক থাকবে না। আমরা এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে কাজ করবো। মাদকের বিরুদ্ধে সকল শিক্ষকদের কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে ও প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক মাহফুজুর রহমানের এবং এ আর জুতির সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সেলিম উল্লাহ সেলিম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান,চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার ওবায়দুল রহমান টিপু,পৌর বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমীন স্বপন  প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আজিজ,উপজেলা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সমিতির সভাপতি আশিকুজ্জামান, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন, প্রধান শিক্ষক সালমা পারভিন ও কুলসুমা আক্তার,উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা তফুরা ইয়াসমিন,প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক মিজানুর রহমান, সহকারি শিক্ষক তানজিলা আক্তার এনি।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) রহমত উল্লাহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ারুল আবেদীন খোকন,উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) রাশেদুজ্জামান টিপু, পৌর যুবদলের আহবায়ক উজ্জ্বল ফরাজিসহ শিক্ষক-শিক্ষিকা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category