• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে রাস্তার পাশে  লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৫৮.৫০, ভোকেশনাল ৬৬.৬৭ ও দাখিলে ৩৯.৬১ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে খাল দখলে  জলাবদ্ধতায় ভোগান্তিতে দুই গ্রামের মানুষ কুমিল্লা ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চে নতুন নিয়ম, সপ্তাহে চারদিন হবে গানের আসর শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ: আহত অন্তত ৩০ ​ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলায় প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ ত্রিশালে পরিচ্ছন্নতা সচেতনতায় ‘ক্লিন ত্রিশাল-ক্লিন ময়মনসিংহ’ ক্যাম্পেইন

লোহাগড়ায় অভিনব কায়দায় ছাগল চুরি করে পালানোর সময় ২ চোর আটক

Lovelu / ১৯৮ Time View
Update : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

মোঃ মাহাফুজুর রহমান নড়াইল জেলা প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামে থেকে অভিনব কায়দায় প্রাইভেটকারে ছাগল চুরি করে পালানোর সয়ম চোর চক্রের ২ চোর আটক করেছে স্হানীয় জনগণ,এসময় প্রাইভেটকারের ড্রাইভার পালিয়ে যায়।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে মাকড়াইল মোল্লা পাড়ার মিলন এর ছাগল চুরি করে পালানোর সময় স্হানীয় জনগণ দেখতে পেয়ে প্রাইভেটকার ঠেকাতে গেলে চালক লোহাগড়া দিকে গতিতে চলে আসে এরপর তাকে তাড়া করে মানিকগঞ্জ বাজার এলাকায় গাড়ি ঠেকানোর জন্য বাধা দিলে প্রাইভেটকার রেখে ড্রাইভার পালিয়ে যায়।

এসময় উপস্থিত লোকজন ও মিলন ২ চোর সহ প্রাইভেটকার টি আটকিয়ে থানা পুলিশকে খবর দেয়, এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোর মেহেদী ভুইঁয়া, পিতা, মিজানুর ভুইঁয়া,গ্রাম করফা চরপাড়া, থানা কাশিয়ানী,জেলা গোপালগঞ্জ এবং হেলাল শেখ, ওরফে সাগর,পিতা, সলেমান শেখ, গ্রাম পার মল্লিকপুর লোহাগড়া নড়াইল কে চুরির ছাগল,ও একটি প্রাইভেট কার,যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো গ,১৫-২৯ ১৯ সহ আটক করে এনেছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে ওই গ্রামে কয়েকদিন যাবত এ ধরনের চুরির ঘটনা ঘটে আসতেছিল তাদের ধারণা এরা ওই ঘটনার সাথে জড়িত রয়েছে।

এবিষয়ে লোহাগড়া থানার ওসি মোঃ নাসির উদ্দীন এর সাথে কথা হলে তিনি বলেন আটক কৃত দুই জনের নামে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category