• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Headline
ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি

মতলব উত্তরের জাতীয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শারীরিক মানসিক বিকাশ হয় — পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

Lovelu / ৪০৬ Time View
Update : শনিবার, ১৬ জুলাই, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা পরিষদ মাঠে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌর প্রশাসক মো. হেদায়েত উল্লাহ, ওসি মুহাম্মদ শাহজাহান কামাল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা অফিসার মো. আহসান্জুামান। সার্বিক সহযোগিতা করেছেন সহকারী শিক্ষা অফিসার মোঃ অলিউল্লাহ ও সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে (বালক) চ্যাম্পিয়ন হয় দক্ষিণ ব্যাসদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও রানার্সআপ হয় ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা জাতীয় প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের (বালিকা) চ্যাম্পিয়ন হয় নাছিরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার্সআপ হয় ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শারীরিক মানসিক বিকাশ হয়। তাই সবাইকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে এবং পুষ্টি জাতীয় খাবার বেশি করে খেতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই লোকাল পর্যায়ে এধরনের খেলা আয়োজন করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category