• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
Headline
আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করছেন নাজির আহমেদ ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে বিএনপির  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঘটনাবলি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলবে শিশু নিখোঁজ প্রতিরোধ ও নিরাপত্তা সচেতনতামূলক ক্যাম্পেইন  নতুন এনআইডিতে ৭ দিনেই ১৮ সিম নিবন্ধন, বিপাকে প্রবাসী

রূপগঞ্জে দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

Lovelu / ৩৪২ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি মোঃ আবু কাউসারকে হত্যা হুমকী দেয়া হয়েছে। গত ২৩/০৭/২০২৩ ইং রবিবার, দুপুর আনুমানিক ২:৩০ মিনিটে কাঞ্চন বাজারে গেলে পূর্ব থেকে সেখানে উপস্থিত থাকা রাকিবুল ইসলাম(২৮) নামের এক ব্যাক্তি তাকে এ হুমকী প্রদান করে।

উল্লেখ্য যে, কানাডা যাওয়ার জন্য গাজীপুর সদর থানার, বাউপাড়া গ্রামের কেরামত আলীর ছেলে রাকিবুল ইসলাম নামে এক ব্যাক্তিকে ৮, ৫০, ০০০/- ( আট লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মৌখিক চুক্তিতে অর্ধেক টাকা দিলে ভিসা টিকিট বুঝে পেয়ে বাকী অর্ধেক টাকা দেয়ার চুক্তিতে আবদ্ধ হয়ে ৪,৯২,০০০/- ( চার লক্ষ বিরানব্বই হাজার) টাকা প্রদান করা হয়। ৩/৪ মাসের মধ্যে কানাডা নেয়ার চুক্তি থাকলেও টাকা বুঝে পাওয়ার পর থেকে বিভিন্ন টালবাহানা শুরু করে। টাকা নেয়ার আগে দুজনের মধ্যে মোবাইল ফোনে কথপকথন চলতো, টাকা নেয়ার পর প্রায় ৬ মাস পেরিয়ে গেলেও বেশিরভাগ সময়ই মোবাইল বন্ধ রাখতো। বাদ্য হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাকিবুল ইসলামের বিরুদ্ধে তার গ্রামের বাড়ীর ঠিকানায় ০৯ মে ২০২৩ ইং তারিখে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। ৭/০৭/২০২৩ ইং রাকিবুল ইসলামসহ, আরো অপরিচিত দুজনকে সাথে নিয়ে মোঃ আবু কাউসারের নিজ বাড়ী বিরাব আসে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে টাকা দিবেনা বলেও হুমকী প্রদান করে। শুধু তাই নয়, এ বিষয়ে মামলা করলেও পরিনাম ভাল হবেনা বলে হুমকী দিয়ে চলে যায়। গত ১৮/০৭/২০২৩ ইং নারায়ণগঞ্জ জেলা আদালতে মোঃ আবু কাউসার, রাকিবুলের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা নং সি আর ৪৪০/২৩, বিষয়টি রাকিবুল ইসলাম জানতে পেরে স্থানীয় কিছু গুন্ডা প্রকৃতির লোক সাথে নিয়ে কাঞ্চন বাজারে মোঃ আবু কাউসারের পথ রোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পরবর্তীতে বেশি বাড়াবাড়ি করলে বড় ধরনের ক্ষতি এমনকি প্রান নাশের হুমকী দিয়ে চলে যায়।

আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ও জীবনের নিরাপত্তার নিশ্চিতে ২৪/০৭/২০২৩ ই তারিখে মোঃ আবু কাউসার রূপগঞ্জ থানায় সাধারন ডায়েরী করেন। সাধারন ডায়েরী নং ১২৫৪। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category