• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Headline
গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু মতলব উত্তরে ছাত্রদলের বৃক্ষরোপণ ও কলেজ ক্যাম্পাসে ডাস্টবিন প্রদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব শুরু কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে

রূপগঞ্জে জাতীয় পার্টির কর্মী সম্মেলন

Lovelu / ২২৪ Time View
Update : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)ঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

৩ ডিসেম্বর শনিবার তারাবো পৌরসভার কর্ণগোপ বালুর মাঠে আয়োজিত এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ ফিরোজ মাহমুদ মঙ্গল, ওলিউল্লাহ মাস্টার, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ নাজির ভুঁইয়া, সাাংগঠনিক সম্পাদক মোঃ আলম বাদশা, তারাবো পৌরসভা জাতীয় পার্টি নেতা মোঃ শাহবুদ্দিন মিন্টু ও বিল্লাল হোসেন বেপারী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। জাতীয় পার্টি ছাড়া কোন দলেরই সরকার গঠন করা সম্ভব নয়। দেশ ও জাতি গঠনে জাতীয় পার্টি আগের মতোই এবারও কাজ করবে। সকলকে ঐক্যবদ্ধ ভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকতে হবে।

পরে তারাবো পৌরসভা জাতীয় পার্টির জয়নাল আবেদীন চৌধুরীকে সভাপতি ও শাহবুদ্দিন মিন্টুকে সাধারাণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদ গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category