আব্দুল মান্নান সিদ্দিকী:
বিপুল উৎসাহ উদ্দীপনা আর মাত্র কয়েক ঘণ্টা পর ১৭ই জুন সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় ও পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হবে।
এ উৎসবের প্রধান আকর্ষণ হচ্ছে পশু কোরবানি,আর্থিক দিক দিয়ে যারা স্বাবলম্বী তাদেরসাধ্য অনুযায়ী পশু কোরবানির উদ্যোগ নিয়ে বিভিন্ন পশুর হাটেক্রেতারাঘুরছেন তাদের পছন্দের পশুটি ক্রয়ের জন্য গত বারের তুলনায় এবারপশুর হাট গুলোতে প্রচুর পরিমাণ পশু উঠলেও পশুর দাম বেশি হওয়ায় বেচাকেনা কম বলে জানালেনপশু বিক্রেতা আবুল হোসেন।
ক্রেতা রফিক মিয়া এসেছিলেন পশুর হাটে তিনি জানালেন যে বাজেটে তিনি পশু কিনবেন এখনো মিলছে নাতবে বাজারে প্রচুর পরিমাণ পশু থাকায় মিলবে বলে তিনি আশাবাদি।
পশু বিক্রেতা হাসেম জানান,এখনো পর্যন্ত বেচাকেনা জমে ওঠেনি তবে বিক্রি একেবারে খারাপ নয়, গতবারে তুলনায় এবার পশুর দাম তুলনামূলক বেশি হওয়ায় ক্রেতা উপস্থিত থাকলেও বিক্রি কম। আশা করা যায় দিনের মধ্যে তার যে সব গরু আছে তা তিনি বিক্রি করতে পারবেন।