• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Headline
আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করছেন নাজির আহমেদ ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে বিএনপির  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঘটনাবলি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলবে শিশু নিখোঁজ প্রতিরোধ ও নিরাপত্তা সচেতনতামূলক ক্যাম্পেইন  নতুন এনআইডিতে ৭ দিনেই ১৮ সিম নিবন্ধন, বিপাকে প্রবাসী

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম নৌকা পাওয়া মতলব উত্তরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

Lovelu / ২৯২ Time View
Update : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

শহীদুল ইসলাম খোকনঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর – ২ আসনে বাংলদেশ আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। রোববার ২৬ নভেম্বর আওয়ামীলীগ সভাপতির দলীয় কার্যালয় থেকে মনোনয়ন চিঠি দেওয়া হয় মনোনয়ন প্রার্থীদের।

চাঁদপুর -২ ( মতলব উত্তর -দক্ষিন উপজেলা) আসন থেকে আওয়ামী লীগের ১২ জন মনোনয়ন ফরম তুলেও দলীয় মনোনয়ন দেওয়া হয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে।

গত ২৬ নভেম্বর রবিবার বিকেলে বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামীলীগের দলী ৩০০ আসনের মনোনয়ন ঘোষণা করেন। চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের নাম ঘোষণা করার খবর পেয়ে আনন্দ মিছিল ও মিষ্ঠি বিতরণ করেন আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনসহ সাধারণ মানুষ। মিছিলটি ছেংগারচর পৌর আওয়ামীলীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন কার্যালয় থেকে বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয়েছে।

 

এসময় ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালীর সঞ্চালনায় বক্তব্য দেন- ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লা, সাবেক কাউন্সিলর খোকন প্রধান, সোহরাব হোসেন, ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, পৌর শ্রমিকলীগ নেতা শামীম প্রধান, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক আকলিমা বেগম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোতালেব সরকার, পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির প্রধান, মৎস্যজীবী লীগের সভাপতি কবির হোসেন, সহ-সভাপতি হোসেন জনি সরকার, প্রমুখ।

এসময় বক্তারা বলেন,মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম মতলবের উন্নয়নে রুপকার। দুই দুইবারের সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব সফলতার সাথে পালন করছে। স্বীধীনতা যুদ্ধে বিশেষ অবদান রাখায় বীরবিক্রম উপাধি এবং স্বাধীনতা পদক পেয়েছেন। তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছাড়া আওয়ামী লীগের কর্মেকান্ডে জড়িত আছে। এমন নেতা চাঁদপুর -২ আসনে নৌকার মাঝি মনোনীত করায় আওয়মীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ মনোনয়ন বোর্ডের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।

 

তারা আরো বলেন, আমরা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ  আছি। নৌকাকে বিজয়ী করতে আমরা সোচ্চার আছি। আগামী ৭ জানুয়ারী নির্বাচনে চাঁদপুর -২ আসন থেকে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দেবো এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী বানাবো ইনশাআল্লাহ। পরে মিস্টি বিতরণ ও শুকরানা মিলাদের আয়োজন করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের নিজ এলাকা মোহনপুর, কলাকান্দায়সহ নির্বাচনী এলাকার বিভিন্ন স্হানে আনন্দ মিছিল ও মিষ্ঠি বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category