• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

অভিযান অব্যাহত থাকবে

মেঘনা -ধনাগোদা সেচ প্রকল্পের পাউবির জমিতে অবৈধ শতাধিক স্থাপনা উচ্ছেদ

Lovelu / ৩৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা -ধনাগোদা সেচ প্রকল্পের পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা কাঁচা-পাকা দোকান ঘর ও অবৈধ স্থাপনা অপসারণ ও উচ্ছেদ অভিযান ২৬ মে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত করা হয়েছে। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড, মতলব উত্তর উপজেলা প্রশাসন যৌথভাবে এ উচ্ছেদ অভিযান সম্পন্ন করেছে। আগামী কাল শুত্রবার আবার অভিযান শুরু হবে।

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু কালে উপস্থিত ছিলেন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুছ, উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরীফুল হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ্।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,মতলব উত্তর উপজেলার গাজীপুর পাম্প হাউজ এলাকা থেকে শুরু করে চর মাছুয়া, জনতা বাজারসহ বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডে সরকারি জবর-দখল নিয়ে এক শ্রেণির অসাধু ব্যক্তি অবৈধভাবে গড়ে তুলেছে ব্যবসা প্রতিষ্ঠান ও পাকা স্থাপনা ।

সরকারের চোখ ফাঁকি দিয়ে এসব ব্যক্তি অবৈধ স্থাপনা ভাড়া দিয়ে বা নিজেই ব্যবহার করে প্রতিমাসে আয় করছে লক্ষ লক্ষ টাকা । এছাড়াও খাল ও নদী দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলার কারণে একদিকে যেমন খালের পানি প্রবাহে বাঁধা প্রাপ্ত হচ্ছে অপরদিকে প্রাকৃতিক সৌন্দর্যও বিনষ্ট হচ্ছে ।

বিষয়টি ভেবে গত কয়েমাস ধরেই চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর নির্দেশে মাইক ও বিভিন্ন প্রচার মাধ্যম এবং লিখিত নোটিশের মাধ্যমে অবৈধ স্থাপনা নির্ধারিত সময়ের মধ্যে অপসারনের লক্ষে বার বার অবৈধ দখলদারদের অবগত করা হয়।

অবৈধ দখলদাররা বিষয়টি কর্ণপাত না করায় গতকাল বৃহস্পতিবার চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার ও মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ভূমি, ছেংগারচর পৌরসভার প্রসাশক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেদায়েত উল্লাহর নেতৃত্বে যৌথভাবে অভিযান পরিচালনা করে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত থেকে উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী ওয়াহেদুর রহমান ভূইয়া, শাখা কর্মকর্তা ছালা উদ্দিন, জামাল হোসেন, আতিকুর রহমান, মো. আলমামাছ আলী, তন্ময় পাল, আবুল হাসনাত, সহকারী রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম,রাজস্ব সার্ভেয়ার তানজিলুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

এবিষয়ে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার বলেন,সারা বাংলাদেশের অবৈধ উচ্ছেদ অভিযানের ন্যায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা বেরী বাধ ও সেচ প্রকল্পে দিন ব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় । ভবিষ্যতেও এ অভিযান চলমান থাকবে ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category