• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

মুন্সীগঞ্জ শ্রীনগরে নিষিদ্ধ ঘোষণার একদিন পূর্বেই বাজারে ইলিশের সংকট

Lovelu / ৩০১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
Exif_JPEG_420

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জ জেলা ও আগামী ৭ অক্টোবর হতে ২৮ অক্টোবর পর্যন্তইলিশ মাছ আহরণ,ক্রয়-বিক্রয় মজুদ বিনিময় সম্পূর্ণ নিষেধ।৬ অক্টোবর এ প্রতিনিধি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলারকয়েকটি বাজার পরিদর্শনকরে দেখতে পান। প্রতিদিন বাজারগুলোতে প্রচুর পরিমান ইলিশ দেখা গেলেও কয়েকটি দোকানে সামান্য পরিমাণ ইলিশ মাছ থাকলেও বাকি দোকান গুলোর ঢালা ছিল খালি।

এ ব্যাপারে খুচরা মাছ বিক্রেতা ভবদাসএ প্রতিনিধিকে জানান,আগামীকাল হতে ইলিশ মাছ বিক্রয় সম্পূর্ণ নিষেধ তিনি স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করেন,তাই তিনি আজ আড়ত হতে ইলিশ মাছ না ক্রয় করে পোয়া মাছ ক্রয় করেছেন। আব্দুল মালেক সামান্য পরিমাণ ইলিশ আড়ত হতে কিনেছিলেন তা বিক্রি হয়েছে।

রিপন মুন্সি এ প্রতিনিধিকে জানান, আগামী কাল হতে কিভাবে চলবে তা নিয়ে তিনিচিন্তিত। প্রতিদিন তিনি বাজারে ইলিশ মাছ বিক্রি করে যা আয় হতো তা দিয়েতার সংসার পরিচালনা করতেন।

মোহাম্মদ সাদিক এ প্রতিনিধিকে জানান, নদীর জলেরা যেভাবে সহযোগিতা পেয়েছেন তাদেরকেওএ ভাবে সহযোগিতা করলে ভালো হতো।

পদ্মা নদীতে ইলশেধরেন জেলে আব্দুর রহমান এ প্রতিনিধিকে জানান,সরকার তাদেরকে যতোটুকু সহযোগিতা করেছেন এই জন্য ধন্যবাদ তবে যে পরিমাণ সহযোগিতা করেছেন তাতে তাদের সংসার পরিচালনায় এই ২২দিন হিমশিম খেতে হবে।

গত ২৯সেপ্টেম্বর শ্রীনগরউপজেলা মিলনায়তনে জনসচেতনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শ্রীনগর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,জেলে ও জেলেদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটোয়ারী তার বক্তব্যবলেন, ৭ অক্টোবর হতে২৮অক্টোবর পর্যন্ত এ ২২দিন সারাদেশে ইলিশ আহরণ পরিবহন মজুদ বাজারজাতকরণ ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ন নিষেধ এবং আইনত দন্ডনীয় অপরাধ আইন অমান্যকারী কে কমপক্ষে এক বছর হতে দু বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category