• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে জনবান্ধব ইউএনওকে বিদায়ী সংবর্ধনা

Lovelu / ২৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

মিরসরাই প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মিরসরাইয়ের উন্নয়নে জনবান্ধব ইউএনও মিনহাজুর রহমান সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি জনিত বিদায়ী সংর্বধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব নিজস্ব কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়।

এ সময় মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপুল দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবর রহমান পলাশ, প্রবীণ সাংবাদিক নিরোধ বরন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি নয়ন কান্তি ধুম, রাজু কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব মজুমদার, বাবলু দে, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক নিজামী, উন্নয়ন সম্পাদক ইকবাল হোসেন, ইমাম হোসেন, আব্দুল মান্নান রানা, কামরুল হোসেন, কামরুল হাসান, কমল পাটোয়ারি, রবি করিম, রূপায়ন কর প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান ছিলেন একজন সাংবাদিক বান্ধব কর্মকর্তা। তিনি কখনো কোন সাংবাদিককে তথ্য প্রদানে অনাগ্রহ প্রকাশ করেননি। পদোন্নতি জনিত বদলীর কারণে এই চৌকস কর্মকর্তাকে মিরসরাই ছাড়তে হচ্ছে।

অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, মিরসরাই উপজেলা প্রেসক্লাবে সংবাদ কর্মীরা সব সময় আমাকে সহযোগিতা করেছে। আমিও চেষ্টা করেছি সংবাদ কর্মীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে। আমি বদলী হয়ে ঢাকা চলে গেলেও মিরসরাইয়ের মানুষদের সব সময় মনে রাখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category